বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে বিট পুলিশিং কার্যক্রমের সুফল পাচ্ছে জনগণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বিট পুলিশিংয়ের সুফল পাচ্ছে সাধারণ মানুষ। বিট পুলিশিংয়ের মাধ্যমে পারিবারিক ও সামাজিক ছোট ছোট সমস্যাগুলোও নিরসন করা হচ্ছে, এতে বড় বড় সমস্যা ও অপরাধ অঙ্কুরেই বিনাশ হচ্ছে। তবে স্বার্থান্বেষী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাং ও মাদক কারবারি চক্রের আধিপত্য এখনও লক্ষ্য করা যাচ্ছে। শনিবার বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য এমনটাই জানিয়েছেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন।

এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক। তিনি বলেন, ‘বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দ্বোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া হচ্ছে। সাধারণ মানুষের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রসারিত হচ্ছে। এভাবে জনগণ এবং পুলিশ একত্রে কাজ করলে মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সাথে জড়ানোর সাহস পাবে না কেউ।’

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত জনসচেতনতামূলক এ সভায় সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা (এসআই) আবদুল হান্নানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শিপন, ইউপি সদস্য ওবায়দুল হক হিরন ও ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন জয় প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১