মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

৪ অপহরণকারীর লাশ ঝুলিয়ে রাখল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : 

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বন্দুকযুদ্ধে চার অপহরণকারী নিহত হওয়ার পর তাদের লাশ ক্রেনে ঝুলিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করেছে তালেবান। শনিবার চারজনের লাশ শহরের গুরুত্বপূর্ণ চারটি স্কয়ারে ঝুলিয়ে রাখা হয়।

স্থানীয় তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানায়, এসব অপহরণকারী প্রথমে তালেবানের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এবং এরপর তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়। হেরাতের যে চারটি স্কয়ারে লাশগুলো প্রদর্শন করা হয় সেগুলো হচ্ছে- মোস্তোফিয়্যাত, গোলহা, দারবে মালাক ও দারবে ইরাক।

তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে আফগানিস্তানের জনপ্রিয় টিভি চ্যানেল তোলো নিউজ জানায়, অপহরণকারীরা একজন ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণ করে পরিবারটির কাছে মুক্তিপণ দাবি করেছিল।

হেরাতের ডেপুটি গভর্নর মৌলভি শির আহমেদ মুহাজির বলেন, আফগানিস্তানে অপহরণের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না- সাধারণ মানুষকে এই শিক্ষা দিতেই এমনটি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি পিকআপ ট্রাকের পেছনে লাশগুলো রাখা রয়েছে। সেখান থেকে ক্রেন দিয়ে একজনের লাশ ঝুলিয়ে রাখা হয়। বাকি তিনজনের লাশ অন্যত্র নিয়ে যাওয়া হয়। এ সময় ট্রাকটির চারপাশে তালেবান সদস্যদের পাহারা দিতে দেখা যায়; আর তা দেখতে ভিড় করে সাধারণ মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০