শনিবার ৭ই মার্চ, ২০২৬ ইং ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কুশাখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল কুশাখালীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় পুরাতন দাসেরহাটের কল্যাণপুরে এর আয়োজন করে শেখ রাসেল স্মৃতি সংসদ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এবং কুশাখালী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুল হক সামসুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন- দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মফিজ উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় ঐক্যজোটের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম রাজু।

এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান মেম্বার, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খোকন, ছাত্রলীগের আহ্বায়ক মোবারক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তাঁর নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১