সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

টাকার ওপর লেখা-সিল-স্ট্যাপলিং না করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

অর্থ বাণিজ্য ডেস্ক : 

টাকার ওপর লেখা, সিল দেয়া ও নোটের প্যাকেটে স্ট্যাপলিং না করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের দেওয়া নির্দেশনা কার্যকর না হওয়ায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ফের সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ ।

নতুন ও পুনঃপ্রচলনযোগ্য ব্যাংক নোট বা কারেন্সি নোটের ওপর লেখা, সিল দেয়া এবং নোটের প্যাকেটে স্ট্যাপলিং না করতে কঠোর নির্দেশ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রতিটি প্যাকেটে নোটের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়ে প্যাকেট ব্যান্ডিং করার পর সংশ্লিষ্ট ব্যাংক শাখার নাম, সিল, নোট গণনাকারীর স্বাক্ষর ও তারিখ সম্বলিত লেবেল বা ফ্ল্যাইলিফ লাগানোর বিধান থাকলেও সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, এ নির্দেশনা লঙ্ঘন করে সরাসরি টাকার ওপর সংখ্যা ও তারিখ লেখা, শাখার সিল, স্বাক্ষর ও অনুস্বাক্ষর প্রদান, স্ট্যাপলিং ইত্যাদি করা হচ্ছে।

ফলে, নোটগুলো অপেক্ষাকৃত কম সময়ে অপ্রচলনযোগ্য হবার পাশাপাশি গ্রাহকরাও ভোগান্তির শিকার হচ্ছেন। সর্বোপরি রাষ্ট্রীয় অর্থেরও অপচয় হচ্ছে। এসব কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের ক্লিন নোট পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম অর্থের অপচয় হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, নির্দেশনা থাকা সত্ত্বেও বেশকিছু অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। গ্রাহকের অভিযোগের মধ্যে আছে, গণনাকৃত প্যাকেটে সঠিক সংখ্যার চেয়ে নোট কম থাকা। উচ্চ মূল্যমান নোটের প্যাকেটে কম মূল্যমানের নোট থাকা। উচ্চমূল্যের ভিন্ন ভিন্ন সিরিয়ালের দুটি ক্লেইম নোটের অংশ নিখুঁতভাবে জোড়া দিয়ে, অর্থাৎ বিল্ড আপ নোট তৈরি করে পুনঃপ্রচলনযোগ্য নোটের প্যাকেটে রাখা এবং পুনঃপ্রচলনযোগ্য নোটের প্যাকেটে জাল নোট থাকা।

সার্কুলারে আরও বলা হয়, গণনাকালে নোটের উপর লেখা, স্বাক্ষর, সিল এবং নোটের প্যাকেটে স্ট্যাপলিং (১০০০ টাকা মূল্যমান নোট ব্যতীত) থেকে বিরত থাকতে হবে। প্যাকেটে নোটের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়ে প্যাকেট ব্যান্ডিং করার পর সংশ্লিষ্ট ব্যাংক শাখার নাম, সিল, নোট গণনাকারীর স্বাক্ষর ও তারিখ সম্বলিত লেবেল/ফ্ল্যাইলিফ লাগানোর বিষয়টি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930