সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে ২ মামলা, তোলা হবে আদালতে

আইন আদালত ডেস্ক : 

বহুল পরিচিত ও আলোচতি ইসলামিক বক্তা শাইখুল হাদিস কাজী মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

এরমধ্যে প্রতারণার মামলাটি দায়ের করেছেন এক ভুক্তভোগী। অন্যদিকে মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলার বাদী পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার (২৯ সেপ্টেম্বর) মুফতি কাজী ইব্রাহিমকে আদালতে তোলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি’র গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে ইব্রাহীমকে আটক করে।

পরে, তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে, সোমবার দিবাগত রাত ৩ টায় মুফতি কাজী ইব্রাহীমের মোহাম্মদপুরের বাসায় সন্ত্রাসী হামলার অভিযোগ এনে ফেসবুকে তার নিজস্ব পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। স্ট্যাটাসে আলোচিত এই ইসলামিক বক্তা একটি অডিও বার্তা প্রকাশ করে।

সেখানে তিনি বলেন, মোহাম্মদপুরের লালমাটিয়ার জাকির হোসেন রোডে একটি বাসায় তার স্ত্রী-সন্তানসহ সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানা বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। জেড এম রানা নামে একজন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ডিবি-উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, ‘মুফতি কাজী ইব্রাহিম করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন। সম্প্রতি করোনার টিকা নিয়ে তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়। তিনি ফেসবুক ও ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন।’

হারুন বলেন, ‘গতকাল রাতেও ফেসবুক লাইভে তিনি বাংলাদেশের মানুষকে হিন্দুস্তানের দালাল ও র-এর এজেন্ট’ বলে প্রচার করেছেন। তিনি বিভিন্ন সময় করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রচার করেছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে সন্তোষজনক বক্তব্য দিতে না পারলে তার বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

২০১৯ সালের শেষ দিকে চীনে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর মুফতি ইব্রাহীমের করোনা নিয়ে বক্তব্য সমালোচনার জন্ম দেয়। এছাড়া নতুন মহাদেশ, করোনার ভ্যাকসিন ও রক্তের গ্রুপ নিয়ে এই ইসলামিক বক্তার দেওয়া তত্ত্ব ও তথ্য নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা, সমালোচনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930