সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কাল দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার টিকা

স্বাস্থ্য ডেস্ক : 

প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে আসছে আগামীকাল।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল শনিবার বিকেল ৫টায় জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের বিমানে করে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন দেশে আসবে।

এসব ভ্যাকসিন গ্রহণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930