সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বাংলাদেশকে ২ লাখ ১ হাজার ৬০০ টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ

স্বাস্থ্য ডেস্ক : 

বাংলাদেশকে ২ লাখ ১ হাজার ৬০০ টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ। বুধবার (৬ অক্টোবর) মালদ্বীপ সরকার বাংলাদেশ সরকারকে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ কোভিড-১৯ এস্ট্রাজেনেকা ভ্যাকসিন হস্তান্তর করে।

এ উপলক্ষে বুধবার মালদ্বীপ সরকারের স্বাস্থ্যমন্ত্রীআহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক হস্তান্তরকৃত উক্ত ভ্যাকসিন সমূহ ৮ অক্টোবর কাতার এয়ারওয়েজের ফ্লাইট যোগে দোহা হয়ে ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

শুভেচ্ছার নিদর্শন হিসেবে মালদ্বীপ কর্তৃক বাংলাদেশকে প্রদত্ত উক্ত উপহার দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930