শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

মাগরিবের নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

আকাশবার্তা ডেস্ক : 

চাঁদপুরের হাজীগঞ্জে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নামাজরত অবস্থায় জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। পৌর এলাকার টোড়াগড় কাজীবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাহাঙ্গীর হোসেন হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধ্যর্বপুর (উ.) ইউনিয়নের মালীগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।

প্রত্যক্ষদর্শী শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, আমি তার পাশেই মাগরিবের নামাজ পড়ছিলাম। দুই রাকাত শেষ হতেই জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়েন। নামাজ শেষে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালীগাঁও গ্রামের ইউপি সদস্য মাহবুব আলম বাচ্চু বলেন, আমি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে হাজীগঞ্জ বাজারে আসরের নামাজ পড়ি। পরে জানলাম বাড়ি ফেরার পথে হাজীগঞ্জের টোরাগড় কাজীবাড়ি মসজিদের পাশে সিএনজি থামিয়ে মাগরিবের নামাজ পড়তে গিয়ে নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তার সহকর্মী শুকুর আলম জানান, স্টেশন থেকে ছেড়ে গাড়ি থামিয়ে নামাজ আদায় করতে গিয়ে জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়েছে। তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, আগে এমন ঘটনা শুনেছি, আজ বাস্তবে দেখতে পেলাম। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০