রবিবার ৮ই মার্চ, ২০২৬ ইং ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘের সঙ্গে ভাসানচর চুক্তি আজ

আকাশবার্তা ডেস্ক : 

দীর্ঘ প্রতিক্ষার পর, আজ শনিবার স্বাক্ষর হবে ভাসানচরে রোহিঙ্গাদের মধ্যে মানবিক কার্যক্রম চালানোর বিষয়ে জাতিসংঘ-বাংলাদেশ সমঝোতা স্বারক। এর ফলে আনুষ্ঠানিকভাবে ভাসানচরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর।

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো শুরুতে একটু আপত্তি তুললেও ভাসানচর ঘুরে দেখে তাদের অবস্থান পরিবর্তন হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের সংস্থাগুলোসহ অন্যান্য এনজিও সেখানে কাজ শুরু করতে রাজি হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) জাতিসংঘের প্রতিষ্ঠানগুলোর এতে সংযুক্ত হওয়া নিয়ে সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর ১২টায় এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সেলিম হোসেন।

এর আগে এ বছরের ৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অন্তত ১০টি দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএইচসিআরের প্রতিনিধি, পররাষ্ট্রসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১