শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শিশু শিক্ষার্থীদের মধ্যে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের বৃক্ষ বিতরণ

বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন লক্ষ্মীপুর ইউনিটের উদ্যোগে প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মধ্যে গাছের ছারা বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা।

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের ছারা বিতরণ করেছে বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশনের লক্ষ্মীপুর ইউনিট। রোববার বিকেলে সদর উপজেলার প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গাছের ছারা বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাড়ে ৩শ’ শিশু ছাত্র-ছাত্রী গাছের ছারা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম ছাবির আহম্মদ, লক্ষ্মীপুর জেলা জাতীয় মহিলা সংস্থার ইন্সট্রাক্টর সৈয়দা ছামিনা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তাফা কাজল, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, এক্স-ক্যাডেট জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, এক্স-ক্যাডেট জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সচিব ও জেলা সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভুলু, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও বিএনসিসি প্রশিক্ষক শেখ হাসান ঈমাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা এক্স-ক্যাডেট এসোসিয়েশনের উপদেষ্টা সদস্য হাবিবুর রহমান, এক্স-ক্যাডেট সদস্য আব্দুল কুদ্দুছ, আলতাফ হোসেন সবুজ ও জয় দেবনাথ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮