মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইভ্যালি পরিচালনা করবে হাইকোর্টের গঠিত বোর্ড

আইন আদালত ডেস্ক : 

একজন সাবেক বিচারপতি, একজন সচিব, একজন চার্টার্ড অ্যাকাউনটেন্ট ও একজন আইনজীবীর সমন্বয়ে একটি বোর্ড গঠন করবে হাইকোর্ট। এই বোর্ড আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার দায়িত্ব নিবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) ইভ্যালি অবসায়ন চেয়ে করা এক রিটের শুনানি শেষে এ বিষয়ে বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছে বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ।

বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার ও প্রতিযোগিতা কমিশনের পক্ষের আইনজীবী তাপস কুমার বল জানান, শুনানি শেষে এ বিষয়ে একটি বোর্ড গঠন করে দেয়া হবে বলে জানিয়েছে আদালত।

একজন গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে গত ২২ সেপ্টেম্বর রুল জারি করে হাইকোর্ট। রুলে বাংলাদেশ ব্যাংক গভর্নর, ইক্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, ইভ্যালিকে বিবাদী করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী সোমবার প্রতিষ্ঠানটির যাবতীয় নথিপত্র হাইকোর্টে জমা দেয় জয়েন্ট স্টক কোম্পানিজ। সবশেষ অডিট রিপোর্ট জমা দেয়ার কথা থাকলেও ইভ্যালি দেয় ২০১৯ সালের অডিট রিপোর্ট।

ইভ্যালির বিরুদ্ধে টাকা নিয়ে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারার অভিযোগ ছিল অনেক দিন ধরে। এসবের মাঝে গত ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর গুলশান থানায় করা অর্থ আত্মসাৎ মামলায় তাদেরকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। এই মামলায় রিমান্ড শেষে ধানমন্ডি থানায় করা অর্থ আত্মসাতের অপর এক মামলায় রাসেলকে ফের রিমান্ডে পাঠানো হয়। আসামি দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১