রবিবার ৮ই মার্চ, ২০২৬ ইং ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মন্দিরে হামলা, কুমিল্লায় আটক ৪৩

আকাশবার্তা ডেস্ক : 

কুমিল্লা ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় ‘উসকানি দিয়ে’ মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৪৩ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কুমিল্লার নানুয়া দিঘীর পাড় পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এ তথ্য জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।

ডিআইজি বলেন, উসকানি দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। গতকাল সকালে নানুয়া দিঘীর পাড়ের ঘটনায় প্রথম যে ভিডিওটি ফেইসবুকে প্রকাশ পেয়েছে, তাতে খুবই উসকানিমূলকভাবে ধারাবর্ণনা দেওয়া হচ্ছিল। পুলিশ ওই ভিডিও পোস্টকারী ফায়েজকে আটক করেছে। ফায়েজের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। সেগুলোর যাচাই চলছে।

ডিআইজি বলেন, কুমিল্লা ছাড়া আর যেখানে যেখানে হামলার ঘটনা ঘটেছে সব জায়গায় পুলিশ তৎপর রয়েছে। প্রতিটি ঘটনাতেই মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মণ্ডপ পরিদর্শনে গিয়ে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি চক্র অস্থিতিশীলতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে। এটা যে ষড়যন্ত্র তা স্পষ্ট।

তিনি বলেন, আমি দেশবাসীকে অনুরোধ করব আপনারা শান্ত থাকুন, কোনো উসকানিতে কান দেবেন না। এসব ঘটনা যারা ঘটিয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। আপনারা আস্থা রাখুন।

প্রসঙ্গত, গত বুধবার ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ে একটি পূজামণ্ডপে প্রতিমার পায়ের কাছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ পাওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায়  শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের সাথে বিক্ষুব্ধদের সংঘর্ষ হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১