সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বিএনপির ইন্ধনে সারা‌দে‌শে সাম্প্রদায়িক হামলা : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক : 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  বিএনপির ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে।

সোমবার (১৮ অক্টোবর) সকা‌লে বনানী কবরস্থা‌নে শেখ রা‌সেলের জন্মবার্ষিকী উপলক্ষে তার কব‌রে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানা‌নো শে‌ষে এ কথা ব‌লেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গতকাল রাতে রংপু‌রের পীরগ‌ঞ্জে জে‌লেপল্লীতে অগ্নিসংযোগের ঘটনা তার এক‌টি উদাহরণ। দে‌শের গণতন্ত্র ধ্বংস কর‌তে এবং সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট কর‌তে বিএনপি এমন চক্রান্তে লিপ্ত হ‌য়ে‌ছে। এসব বিষ‌য়ে সবসময় খোঁজ-খবর রাখ‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

এর আগে রবিবার (১৭ অক্টোবর) সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির নাম্বার ওয়ান পৃষ্ঠপোষক। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্ধকারের এই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে, সুযোগ পেলেই ছোঁবল মারবে, তাই এখন থেকেই সবাইকে সতর্ক থাকতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930