রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

আকাশবার্তা ডেস্ক : 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে আলোচনা সভা, কেককাটা, আনন্দ মিছিল ও বৃক্ষরোপন কর্মসূচিসহ নানা আয়োজনে পালিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর উত্তর তেমুহনীস্থ লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিশাল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব মিজানুর রহিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. রাসেল মাহমুদ মান্না, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, জেলা আওয়ামীলীগের সদস্য আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ প্রমূখ।

সভা শেষে কেককাটা ও একটি বিশাল আনন্দ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন :
শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবসে রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রায়পুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল প্রমূখ।
সভায় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কৃষি বিভাগের আয়োজনে দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন উদ্বোধন করেন, প্রধান অতিথি এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১