শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চৌমুহনীতে পূজামন্ডপে হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

আকাশবার্তা ডেস্ক : 

চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজামন্ডপে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সদস্য। বুধবার র‌্যাব-১১ এর সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্প পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে মঙ্গলবার রাতে নোয়াখালীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়।

গ্রেপ্তারকৃত হলেন, নোয়াখালীর সুধারাম মডেল থানার নিয়াজপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আনোয়ারুল আজিম (৪০), বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের আবুল কালামের পুত্র নিজাম উদ্দিন (৩২), লক্ষ্মী নারায়ণপুর গ্রামের মৃত আব্দুর রবের পুত্র মো. রাসেল (৩৬) ও আব্দুল মোতালেব ওরফে বাবলু (৪৭), হাজীপুর গ্রামের সফি উল্যার পুত্র সাহাদাত হোসেন (৩৪) ও দুর্গাপুর গ্রামের আবুল কালামের পুত্র গোলাম কিবরিয়া সুমন (৩০)।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন কর্তৃক স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজামন্ডপে হামলা করা হয়েছে। এসব ঘটনায় দায়েরকৃত মামলা এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে যাদেরকে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ৬জনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থাপিত কুমিল্লার নানুয়ারদিঘীরপাড় পূজামন্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীসহ দেশের বিভিন্নস্থানে পূজামন্ডপে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্নস্থানে ধারাবাহিকভাবে অভিযান অব্যাহত রেখেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০