রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

হিন্দুপল্লীতে হামলা, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

আকাশবার্তা ডেস্ক : 

সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কাবা শরীফ নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার জের নিয়ে রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় র‌্যাবের হাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার মূল হোতা কারমাইকেল কলেজ ছাত্রলীগের বহিস্কৃত নেতা সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অন্য দিকে, এ ঘটনায় তিন দিনের রিমান্ড শেষে ভাংচুর ও অগ্নি সংযোগের মামলায় ৩৭ জনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর ছাত্রলীগ।

রোববার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। তবে এতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটির বিলুপ্তের কথা বলা হয়েছে।

এর আগে শুক্রবার (২২ অক্টোবর) পীরগঞ্জে হিন্দুপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের মূলহোতা হিসেবে সৈকত নামে একজনসহ দু’জনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সেদিনই ঢাকায় সংবাদ সম্মেলনে জানানো হয়, সৈকত উসকানি দিয়ে ও গুজব ছড়িয়ে হামলায় মদদ দেন। এরপরেই সৈকত ছাত্রলীগ নেতা এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী তুমুল সমালোচনা শুরু হয়।

সৈকত কারমাইকেল কলেজ দর্শন বিভাগের শিক্ষার্থী এবং ওই বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি।

এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় একজন ছাত্রলীগ নেতা জড়িত থাকার ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সমালোচনার মুখে রোববার (২৪ অক্টোবর) বিকেলে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে মহানগর কমিটি।

কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করে জানান, সৈকতকে গত ১৮ অক্টোবর দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১