বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রাগে ব্যাংক কর্মীদের দিয়ে ৫.৮ কোটি টাকা গোনালেন কোটিপতি!

এক্সক্লুসিভ ডেস্ক : 

অনেক দেশ করোনা ভাইরাস মুক্ত হয়েও মাস্ক ব্যবহারের নিয়ম জারি রেখেছে। সেই নিয়ম ভাঙলে শাস্তিও বরাদ্দ। কিন্তু চীনের এক কোটিপতি ব্যক্তিকে মাস্ক করতে বলায় রাগের বশে আজব কাণ্ড ঘটালেন।

নিজের অ্যাকাউন্ট থেকে ৫.৮ কোটি টাকা তুললেন। আর ব্যাংকের কর্মীকে দিয়ে সেই পুরো টাকাটি গোনালেনও।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে ‘সানওয়্যার’ নামে পরিচিত ওই ব্যক্তি সম্প্রতি সাংহাইতে নিজের একটি ব্যাংকে গিয়েছিলেন। সেখানেই ব্যাংকের নিরাপত্তারক্ষী তাকে মাস্ক পরতে বলেন। এই ঘটনায় ওই ব্যক্তি খুবই অপমানিত বোধ করেন। শেষপর্যন্ত ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিয়ে অন্য ব্যাংকে জমা করার সিদ্ধান্ত নেন।

এরপরই প্রথম দিন নিজের অ্যাকাউন্ট থেকে ৫.৮ কোটি টাকা তোলেন ওই চীনা কোটিপতি। এরপর ব্যাংক কর্মীদের ওই টাকা গুণে নিতে বলেন। পরবর্তীতে জানান, তিনি এভাবেই সমস্ত টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেবেন। আসলে ওই ব্যাংক থেকে দৈনন্দিন এই পরিমাণ টাকাই নগদ তোলার নিয়ম রয়েছে। আর সেই নিয়ম মেনেই ব্যাংক কর্মীদের ‘শায়েস্তা’ করতে এই পন্থা অবলম্বন করেছেন ওই ব্যক্তি।

এমনকী পরে তিনি জানান, ওই ব্যাংক কর্মীরা তার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যই এমনটা করেছেন তিনি। যদিও জানা যায়নি, পরবর্তীতে আর টাকা তুলেছেন কিনা ওই চীনা কোটিপতি।

যদিও ওই ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের কোনও কাজ তাদের কোনও কর্মচারী করেননি। এমনকী কোনও গ্রাহকের সঙ্গেই দুর্ব্যবহার করা হয়নি। তবে এই ঘটনায় অনেকেই অবাক হয়ে গিয়েছেন। কেউ ওই ব্যক্তির সমালোচনায় মুখর হয়েছেন। কেউ আবার এই নিয়ে মজাও করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০