শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রায়পুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরের আঞ্চলিক মহাসড়কের মধুপুর নামকস্থানে বাস-সিনএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মহিউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। নিহত মহিউদ্দিন ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আবুল বাশারের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো সার্ভিসের (ঢাকা মেট্টো-ব-১৪৬২০৩) সাথে সিএনজির (লক্ষ্মীপুর-থ-১১-২৬৬৩ ) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মহিউদ্দিন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও সিএনজি উদ্ধার করে উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহত মহিউদ্দিন ১ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ৮নং দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০