সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পুলিশের ওপর হামলা, বিএনপির ৪৪ জন গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক : 

রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ জানান, এ ঘটনায় নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপি’র ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

তিনি  জানান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিএনপি সম্প্রীতি সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার শেল নিক্ষেপ করে।

হাফিজ আল আসাদ বলেন, ‘বিএনপির সমাবেশে পুলিশ বাধা দেয়নি। তাদের মিছিলের অনুমতি ছিল না। তবু তারা মিছিল করছিল।’ তিনি আরও বলেন, বিএনপিই পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাদের ধাওয়া করে।

সমাবেশকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। সকাল থেকেই সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930