সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়পুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকালে রায়পুর পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পৃথক সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য  ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রায়পুৃর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার ভূমি রাসেল ইকবাল, রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগমসহ সকল ইউনিয়নে চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ।

পরে পৃথকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার আইন-শৃংখলা ও বিভিন্ন উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31