সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

২ মাসের মধ্যে সব ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক : 

আগামী দুই মাসের মধ্যে সব ই-কমার্স প্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িতদের নিবন্ধনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে শেষে এ কথা জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আরও জানান, ‘বাণিজ্য মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করে সব ই-কমার্স প্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িতদের নিবন্ধন নিতে হবে। এ ছাড়া ই-কমার্স ব্যবসা করতে হলে বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ সিকিউরিটি মানি জমা রাখতে হবে।’

ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন, যাতে কেউ নিবন্ধন ছাড়া ব্যবসা করতে না পারে।’

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকের মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করেন।

এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে কপিরাইট আইন-২০২১-এর খসড়া অনুমোদন পায়। তা ছাড়া ২০২২ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930