সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নারীদের চাকুরি আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় : তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : 

আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য আবারও বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ শনিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

তিনি বলেন, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়ার সব প্রেক্ষাপট প্রস্তুত রয়েছে।

তালেবান সরকারকে স্বীকৃতি না দিলে আফগানিস্তানসহ গোটা অঞ্চলের ওপর এর যেসব নেতিবাচক প্রভাব পড়বে তা তুলে ধরে জবিউল্লাহ মুজাহিদ বলেন, এসব সমস্যা দূর করার জন্য আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, তালেবান সরকার সপ্তম শ্রেণির উপরের ক্লাসগুলোর ছাত্রীদের স্কুলে যেতে দিচ্ছে না এবং নারী চাকুরিজীবীদেরও কর্মস্থলে যাওয়ার সুযোগ দিচ্ছে না। তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার পেছনে এ বিষয়গুলো কাজ করছে কি?

তালেবানের মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ

তালেবানের মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ

এ প্রশ্নের উত্তরে জবিউল্লাহ মুজাহিদ সাফ জানিয়ে দেন, “এগুলো সম্পূর্ণ আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় এবং এগুলোর সঙ্গে তালেবান সরকারকে স্বীকৃতি না দেয়ার কোনো সম্পর্ক নেই। এসব বিষয়ে কথা বলা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।”

তালেবান মুখপাত্র এমন সময় এ বক্তব্য দিলেন যখন বিশ্বের বেশিরভাগ দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন, সকল জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা এবং নারী ও শিশুদের অধিকার রক্ষা করাকে পূর্বশর্ত হিসেবে ঘোষণা করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31