বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কেরানীগঞ্জে ৬ ইউনিয়নে আ.লীগ দলীয় প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আকাশবার্তা ডেস্ক : 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে জমজমাট এখন কেরানীগঞ্জ নির্বাচন অফিস। সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মী সমর্থকদের আনাগোনায় মুখরিত এখন উপজেলা চত্বর। দলীয় প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে জামা দিচ্ছেন মনোনয়ন পত্র।

রোববার (৩১ অক্টোবর) সকাল থেকে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৬ দলীয় প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

প্রার্থীরা হলেন- রোহিতপুর ইউনিয়ন থেকে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, কলাতিয়া থেকে মোঃ তাহের আলী, কোন্ডা ইউনিয়নে সাইদুর রহমান ফারুক চৌধুরী, শুভাঢ্যা ইউনিয়নে হাজী ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়নে হাজী সাকুর হোসেন সাকু, বাস্তা ইউনিয়নে হাজী আসকর আলী এবং কালিন্দী ইউনিয়ন থেকে ফজলুল হক ফজলু।

এর আগে হযরতপুর থেকে হাজী আনোয়ার হোসেন আয়নাল এবং আগানগর ইউনিয়ন থেকে জাহাঙ্গীর শাহ খুশি তাদের দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উল্লেখ কালিন্দী ইউনিয়নের ফজলুল হক ফজলু ছাড়া বাকি সকলেই বর্তমান চেয়ারম্যান।

এখনো পর্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় আমরা তাদেরকে আচরণ বিধি সম্পর্কে অবনতি করতে চেষ্টা করছি। আশা করছি কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এবারের নির্বাচন সম্পন্ন হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১