মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

স্ত্রীর স্বীকৃতির দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অনশন

এক্সক্লুসিভ ডেস্ক :

নেত্রকোনার মদনের পল্লীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তাপস বিশ্বাস (২৮) নামের এক হিন্দু যুবকের বাড়িতে অনশনে বসেছে এক মুসলিম তরুণী (২১)। উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে সোমবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে। 

তাপস বিশ্বাস ওই গ্রামের সুধাংশ বিশ্বাসের ছেলে। অনশনে বসা তরুণীর বাড়ি ময়মনসিংহের শেরপুর সদর এলাকায়। এ ঘটনায় তাপস বিশ্বাসকে আটক করেছে মদন থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাপস বিশ্বাস গাজীপুর চৌরাস্তা এলাকায় কাঁচা মালের ব্যবসা করায় দীর্ঘদিন সেখানে বসবাস করেন। প্রায় ৩ বছর আগে সেখানের একটি কারখানার পোশাক শ্রমিক ওই তরুণীর সাথে নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তাপস বিশ্বাস। এক পর্যায়ে ধর্মের বিষয়টি তরুণী জানতে পারায় হুজুর ডেকে কালিমা পড়ে বিয়ে করে দুইজন। পরে গাজীপুর এলাকায় সেখানে দাম্পত্য জীবন শুরু করেন। প্রায় ৪ মাস আগে ওই তরুণীর জমিয়ে রাখা টাকা-পয়সা নিয়ে পালিয়ে নিজ বাড়ি মদন উপজেলায় চলে আসেন তাপস বিশ্বাস।

এসব ঘটনা গোপন রেখে ১ মাস আগে হিন্দু ধর্মীয় মতে নেত্রকোনার দূর্গাপুরে আরেকটি বিয়ে করেন তাপস বিশ্বাস। জানতে পেরে ওই তরুণী ১০ অক্টোবর তাপস  বিশ্বাসের বাড়িতে আসে। ঘটনাটি ধামা-চাপা দিতে তাপস বিশ্বাস পরিবারের লোকজন তরুণীকে পাগল বলে মদন থানায় পাঠায়। পরে পুলিশ ওই তরুণীকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেয়। তাপস বিশ্বাস মোবাইল ফোনে ওই তরুণীকে নিয়ে সংসার করার আশ্বাস দেয়। পরে তা অস্বীকায় করায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করলে সোমবার বিকেলে তাপস বিশ্বাসকে আটক করে মদন থানার পুলিশ।

ওই তরুণী বলেন, ধর্মীয় পরিচয় গোপন রেখে আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন তাপস। বিষয়টি জানার পর কালিমা পড়ে মুসলমান হয়ে হুজুরের মাধ্যমে বিয়ে করি আমরা। ৩ বছর এক সাথে সংসারও করেছি। ৪ মাস আগে আমার জমানো টাকা-পয়সা নিয়ে পালিয়ে এসে দ্বিতীয় বিয়ে করেছে তাপস। আমি স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা করব।

ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্কের সত্যতা স্বীকার করে তাপস বিশ্বাস বলেন, আমি তাকে কাবিন করে বিয়ে করিনি।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, সোমবার বিকেলে তাপস বিশ্বাসকে আটক করে থানায় আনা হয়েছে। এর সাথে তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১