বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুরে ডেকোরেটর ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, আটক ৩

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে নুরনবী নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। (আজ) সোমবার ভোররাতে পৌরশহরের প্রধান সড়কের আমিন কমপ্লেক্সে ওই ব্যবসায়ীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবসায়ী নুরনবীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের ডেকোরেটরের ২ কর্মচারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত নুরনবী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে। খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘ ২২ বছর ধরে ব্যবসায়ী নুরনবী রায়পুর পৌরশহরে বিসমিল্লাহ ডেকোরেটর নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। ব্যবসায়ীক কাজে মাঝে মধ্যে সে রায়পুরে ভাড়া বাসায় একা থাকত। গতরাতে নুরনবী ব্যবসায়ীক কাজে তার ওই ভাড়া বাসায় রাত্রি যাপন করেন। সকাল সাড়ে ১০টার দিকে দোকানের কর্মচারীরা তাকে ফোন করে মোবাইল বন্ধ পায়। পরে তার বাসায় গিয়ে কোন সাড়া-শব্দ না পেয়ে দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নুরনবীর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবাণ চাকমা জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১