সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতন বন্ধে তদারকি ও মনিটরিংয়ের নির্দেশ

আইন আদালত ডেস্ক :

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তদারকি ও মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের পরামর্শ দেয়া হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

বিষয়টি আমার সংবাদকে নিশ্চিত করেছেন আইনজীবী এএম জামিউল হক ফয়সাল। আদালতে ব্লাস্টের পক্ষে শুনানিতে ছিলেন- ব্যারিস্টার আব্দুল হালিম ও শারমিন আক্তার।

পরে শারমিন আক্তার বলেন, ‘এ রুলের শুনানি শেষে আদালত কিছু মতামত দিয়েছেন। সেগুলো হচ্ছে- সারাদেশের শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন বন্ধে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে হবে। দেশে আইন থাকার পরেও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, উপজেলা মনিটরিং কমিটি (যদি থাকে), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব নির্যাতনের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে।’

একইসঙ্গে নির্যাতনকারীদের কঠোর শাস্তির আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করা হলে তা মিডিয়ায় প্রচারের জন্যও পরামর্শ দিয়েছেন আদালত। এতে করে যেন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় বলে মন্তব্য করেছেন আদালত।

জানা যায়, ২০১৮ সালে কুমিল্লার বিপুলসার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী নোমান হোসেনকে প্রতিষ্ঠানটির শিক্ষক এমদাদ হোসেন শারীরিক নির্যাতন করেন। পরে সে ঘটনায় প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যারিস্টার আব্দুল হালিম। একইসঙ্গে এ ঘটনায় আদালতে পক্ষভুক্ত হয় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সেই রিটের শুনানি নিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হাতে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930