সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নিবন্ধন করেও টিকা পাননি প্রায় পৌনে ২ কোটি মানুষ

আকাশবার্তা ডেস্ক : 

করোনার টিকা পেতে মানুষের আগ্রহ বেড়েই চলেছে। প্রতিদিনই বাড়ছে টিকা পেতে নিবন্ধিতদের সংখ্যা। কিন্তু সেই তুলনায় টিকার মজুত না থাকায় টিকার এসএমএস পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে টিকাপ্রত্যাশীকে। অনলাইনে নিবন্ধনকারীদের প্রায় পৌনে ২ কোটি মানুষ এখনো পর্যন্ত এক ডোজ ভ্যাকসিনও পাননি।

রোববার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকাবিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তর বলছে, দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮ লাখ ৭১ হাজার ২২ জন। তবে নিবন্ধন করে এখনও টিকা পাননি এক কোটি ৬৮ লাখ ৮০ হাজার ৫৪০ জন মানুষ।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এমআইএস) শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান, সক্ষমতার তুলনায় টিকা কেন্দ্রগুলোতে অধিক সংখ্যক মানুষ নিবন্ধন করায় কিছুটা দেরি হচ্ছে। টিকা নিবন্ধনের বয়স কমিয়ে আনার পর থেকেই ব্যাপক হারে নিবন্ধন হচ্ছে।

তিনি বলেন, যে কেন্দ্রে প্রতিদিন ২০০ জনের টিকা দেওয়ার সক্ষমতা, সে কেন্দ্রে নিবন্ধন হচ্ছে হাজারেরও বেশি। এখানে কিছুই করার নেই। যারা নিবন্ধন করেছেন, তারা সবাই টিকা পাবেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930