মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে

ইমরান হোসেন :

দ্বিতীয়ধাপের ইউপি নির্বাচনে সারাদেশের ন্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪নং ইউনিয়নে ভোট হবে আগামী ১১ নভেম্বর।
চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা, নির্বাচনী আমেজের সাথে আতঙ্ক বিরাজ করছে বেশিরভাগ মানুষের মাঝে। বেগমগঞ্জের আলাইয়ারপুর ও আমানউল্যাহপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন।

জানা যায়, বেগমগঞ্জের অনেক ব্যবসায়ী চন্দ্রগঞ্জ বাজারে ব্যবসা ও বসবাস করেন। তাই এ ধাপের নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন কোন ইউনিয়নে নির্বাচন না হলেও চন্দ্রগঞ্জে চলছে ভোটের প্রচারণা বেগমগঞ্জের দুইটি ইউনিয়ন আলাইয়ারপুর ও আমানউল্যাহপুর ইউপির চেয়ারম্যান, মেম্বার প্রার্থীদের।

এদিকে বেগমগঞ্জের এই দুই ইউনিয়নের ভোটকে কেন্দ্র করে সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে সীমান্তবর্তী লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায়।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিগত কয়েকবছরে বিভিন্ন সময় হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতা মামলার আসামিরা জামিনে বের হয়ে এখন প্রকাশ্য অবস্থান করছে চন্দ্রগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে। এসব সন্ত্রাসীরা বেগমগঞ্জসহ আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, বেগমগঞ্জের নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা বা নাশকতা করতে না পারে। তার জন্য পুলিশ সজাগ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১