শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ভবভদ্রীতে মেম্বার পদে জমজমাট প্রচার প্রচারণা

নিজস্ব প্রতিবেদক :

জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রার্থী ও সমর্থকদের গণসংযোগ। এবারের নির্বাচনে ভবভদ্রী ১নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। আগামী পরশু (১১ নভেম্বর) বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহ ও আলাইয়ারপুর ইউপিসহ ১৪টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই ওয়ার্ডে বর্তমান মেম্বার মো. শাহজাহান কন্টাক্টর আবারো নির্বাচনী ভোটযুদ্ধে টিউবওয়েল প্রতিক নিয়ে প্রার্থী হয়েছেন। এছাড়া কামরুল হাসান কমল (আপেল প্রতিক), সহিদ উল্যাহ পারভেজ (ফুটবল প্রতিক) ও মোঃ কামাল হোসেন মোরগ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

এক স্বাক্ষাতকারে মো. শাহজাহান মেম্বার বলেন, পদ বড় নয়। এবারের নির্বাচন আমার জন্য মর্যাদার লড়াই। আমি জয়লাভের জন্য যথাসাধ্য ভোটারদের মন জয় করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, আমার ছোট ভাই মাসুমসহ পরিবারের সবাই কর্মী সমর্থকদের সাথে নিয়ে দিনরাত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি উঠান বৈঠক করে নারীদের কাছে ভোট প্রার্থনা করছেন। জয়ের ব্যাপারে শাহজাহান মেম্বার শতভাগ আশাবাদি।

অপরদিকে কামরুল হাসান কমল বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে এবার আমার জয় কেউ ঠেকাতে পারবেনা। তিনি বলেন- ভোটাররা এবার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। ইনশাল্লাহ আমি বিজয়ী হবো।

তবে, স্থানীয় বাসিন্দারা অন্য দুই প্রার্থী মোঃ কামাল হোসেন ও সহিদ উল্যাহ পারভেজকে ডামি প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন- কামালের বিরুদ্ধে জুয়ার আসর চালানোসহ এমনিতেই বদনামের শেষ নেই। অন্যদিকে সহিদ উল্যাহ পারভেজ প্রভাবশালী এক মেম্বার প্রার্থীর ডামি প্রার্থী হিসেবে জানান তারা।

এদিকে, আলাইয়ারপুরে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থী গিয়াস উদ্দিন পাটোয়ারী ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবং বাড়িতে বাড়িতে চলছে কর্মীসভা ও উঠান বৈঠক। গিয়াস উদ্দিন পাটোয়ারীর ছোট ভাই ও ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতা বেল্লাল হোসেন সুদূর আমেরিকা থেকে এসে নির্বাচনী কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

ছাত্রলীগের সাবেক নেতা বেল্লাল হোসেন জানান, নৌকা মার্কা উন্নয়নের মার্কা। বিগতদিনে যারা চেয়ারম্যান ছিলেন, তারা নানান অপকর্মে জড়িত ছিলেন। নির্বাচনী মাঠে এসব অপকর্মকারী চেয়ারম্যান প্রার্থীদের ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দিবেন জনগণ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০