সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

আকাশবার্তা ডেস্ক : 

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ নভেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে ভোটের তারিখ নির্ধারণ করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর সারাদেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৯তম কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী- ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করতে আগ্রহীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর।

তফসিলের তথ্য বলছে, এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বৈধ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে ৬ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দুই সপ্তাহের প্রচার-প্রচারণা শেষে ২৩ ডিসেম্বর ভোট নেওয়া হবে।

এর আগে, এরই মধ্যে তিন ধাপে মোট ২ হাজার ২২০টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। এর মধ্যে প্রথম ধাপে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই দফায় ৩৬৯ ইউপিতে ভোট নেওয়া হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ভোটের তফসিল ঘোষণা করা হলেও আগামীকাল ১১ নভেম্বর ভোট হচ্ছে ৮৩৬ ইউপিতে। আর তৃতীয় ধাপে ১ হাজার ৩ ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোট নেওয়া হবে।

বর্তমানে সারাদেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে প্রায় চার হাজার ইউপিতে ভোট করা যাবে। মামলা জটিলতার কারণে বেশকিছু ইউপিতে ভোটগ্রহণ আটকে আছে।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930