সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৭ দিনের সফরে মিঠামইনে রাষ্ট্রপতি

আকাশবার্তা ডেস্ক :

সাত দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১২ নভেম্বর) বিকাল ৪টা ৫মিনিটে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নিজ উপজেলা মিঠামইনে অবতরণ করেন। সেখান থেকে গাড়িতে করে তিনি ডাকবাংলোতে যান এবং গার্ড অব অনার গ্রহণ করেন।

ডাকবাংলোতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাষ্ট্রপতি মিঠামইন বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কিছুক্ষণ বসেন। পরে কামালপুর গ্রামের নিজ বাড়িতে যান।

সাতদিনের এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাবেক সংসদীয় নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৪ আসনের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এবং কিশোরগঞ্জ জেলা শহর সফর করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31