শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ২ ছাত্রী নিহত

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় শনিবার (১৩ নভেম্বর) সকাল ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

এ ঘটনায় সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন এলাকাবাসী। বন্ধ রয়েছে আশপাশের এলাকার যান চলাচল। নিহত দুই স্কুলছাত্রীর নাম- সানজিদা ও ফাহমিদা। তারা নবম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে আরিফ হোসেন মেয়ে এবং তার স্ত্রীর বড় ভাইয়ের মেয়েকে মোটরসাইকেলে করে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে তালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে জোরে ধাক্কায় দেয়। এ সময় তারা ছিটকে পড়লে ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুই ছাত্রী মারা যান। এ সময় গুরুতর আহত আরিফ হোসেনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে এলাকাবাসী।

এ ঘটনার পর সড়কে অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। এরপর থেকে শোকের ছায়া নেমে এসেছে ওই গ্রামে। ইতোমধ্যে ঘটনাস্থল পৌঁছেছেন দায়িত্বে থাকা টহল পুলিশের একটি দল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০