রবিবার ৮ই মার্চ, ২০২৬ ইং ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নব নির্বাচিত ইউপি সদস্যকে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

আকাশবার্তা ডেস্ক : 

গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মো. আব্দুর রউফকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন রউফ। স্থানীয় আরিফ মিয়া (৩৮) নামে এক যুবক লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে।

আব্দুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামের মৃত ফজলু হকের ছেলে। তিনি লক্ষ্মীপুর হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন।অভিযুক্ত আরিফ মিয়া লক্ষীপুর ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের হায়দার মিয়ার ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় আবদুর রউফ লোকজনের সঙ্গে সাক্ষাত করতে লক্ষ্মীপুর বাজারে যান। সেখান থেকে রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে বামুনিরপাড়া এলাকায় পৌঁছলে আরিফ মিয়া তার পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এ সময় রউফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারী পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রউফকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের দ্বন্দ্বের জেরে আরিফ মিয়া পরিকল্পিতভাবে আব্দুর রউফের ওপর হামলা করেন। এ ঘটনায় আরিফসহ তার ইন্ধনদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

এদিকে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতালে আব্দুর রউফের মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আরিফ মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে আটকের চেষ্টা চলছে। নিহতের লাশের ময়নাতদন্ত সদর হাসপাতালে সম্পূর্ণ হবে।

গত ১১ নভেম্বর দ্বিতীয় দফায় গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আবদুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোড়গ প্রতীক নিয়ে নির্বাচিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১