শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বাবা-ছেলের যে ছবি ঝড় তুললো সোশ্যাল মিডিয়ায়

আকাশবার্তা ডেস্ক :

ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা। মানুষের মত মানুষ এক, লেখা ইতিহাসের পাতায়। নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতো ও খোকা; যখন আমি থাকব না, কি করবি রে বোকা? জেমসের আবেগী কণ্ঠে গাওয়া গানটি এমন কেউ নেই যার হৃদয়কে নাড়া দেয়নি। বাবা মানেই বটবৃক্ষ। প্রতিটা সন্তানই তার পিতার কাছে একেকটা হীরের টুকরো। 

সকাল থেকে অনেকের ফেসবুক টাইম লাইনে ঘুরছে দুটি ছবি। যে ছবি সকল বাবার প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে। ছবিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) সকালে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছেন বাবা। এ সময় ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছবিটিতে দেখা যায়, বাবা দুই পায়ের সমস্যার কারণে হাঁটুতে ভর করে তার এসএসসি পরীক্ষার্থী ছেলের হাত ধরে হাঁটছেন। কড়া নিরাপত্তা দিয়ে রাস্তা পার করে দিচ্ছেন ছেলেকে। রাস্তা পারাপারের সময় বাবা-ছেলের এ দৃশ্য হঠাৎ ক্যামেরায় বন্দি করেন এক ব্যক্তি। ছবিটি ফেসবুকে ছাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

বাবা ছেলের এমন ভালোবাসা দেখে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক ধরনের মন্তব্য করেছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তার টাইমলাইনে লিখেছেন, পৃথিবীর সকল বাবার স্বপ্ন পূরণ হোক। শুভ কামনা রইলো সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য।

রফিকুল ইসলাম নামে এক গণমাধ্যমকর্মী ফেসবুকে পোস্ট করে লিখেন, বাবা শব্দটি আবেগ, অনুভূতি ও ভালোবাসায় ভরপুর। যার বাবা নেই শুধু তিনিই জানেন তার শূন্যতা কতটুকু। এমন ছবি দেখে চিৎকার করে বলতে ইচ্ছে করে তোমায় অনেক ভালোবাসি বাবা। শুনতে ইচ্ছে করে- গ্যাদা তুই স্কুলে যা………….।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০