শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ ইং ২৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আজান শুনে মঞ্চেই নামাজ আদায় স্বরাষ্ট্রমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক : 

বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়। তবে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সময়মতোই উপস্থিত হয়েছেন। তখনও বৃষ্টির কারণে মঞ্চের তাঁবু বেয়ে টিপ টিপ করে পানি পড়ছিল। তারপরও অধীর আগ্রহে মন্ত্রীর বক্তব্য শুনতে অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা।

এর মধ্যেই হঠাৎ পাশের মসজিদ থেকে ভেসে এলো মাগরিবের আজানের ধ্বনি। আজান শুনে মঞ্চেই বৃষ্টির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি চেয়ারে বসে নামাজ আদায় করেন।

গতকাল (১৩ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ১২টি ইউনিটের সম্মেলন এ দৃশ্য দেখা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ওই দিন রাতেই তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যায়, একটি নীল রঙের প্ল্যাস্টিকের চেয়ারে বসে নামাজ আদায় করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বৃষ্টির পানি পড়ার কারণে মন্ত্রীর পেছনে একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। আর নিরাপত্তার জন্য তার পাশে রয়েছেন কয়েকজন পুলিশ।

সূত্র : আরটিভি অনলাইন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১