মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রাজারবাগ পীরকে নিয়ে অনুসন্ধানে দুদকের ৩ সদস্যের দল

আকাশবার্তা ডেস্ক : 

রাজধানীর রাজারবাগ দরবার শরীফ ও এর পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুদক সচিব মু আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন, এজন্য তিন সদস্যদের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্য অনুসন্ধান দলের অপর দুই সদস্য হলেন সংস্থাটির সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও মো. আলতাফ হোসেন।

অনুসন্ধান তদারকের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে।

দুদক সচিব আনোয়ার হোসেন বলেন, ধর্মের নামে মানুষকে ধোঁকা দিয়ে সাত হাজার একর জমি দখলের অভিযোগে রাজারবাগ শরীফের পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু করা হয়েছে।

আদালতের নির্দেশে এই অনুসন্ধান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

সম্প্রতি এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছিলেন, দুদক যে কোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। আর যদি আদালতের নির্দেশ থাকে তাহলে ভিন্ন কিছু করার সুযোগ নেই। সেক্ষেত্রে আদালতের নির্দেশনা প্রতিপালন করা আমাদের দায়িত্ব।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফ ও পীরের সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।

আট ভুক্তভোগীর এক রিট আবেদনে এই নির্দেশনা আসে উচ্চ আদালত থেকে।

তাদের অভিযোগ, পীর দিল্লুর রহমানের অনুসারীরা দেশের বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে মানবপাচারসহ ফৌজদারি মামলা করে হয়রানি করছে।

এসব মামলা কারা করেছে, তাদের চিহ্নিত করে আদালতে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকেও (সিআইডি) নির্দেশ দিয়েছে আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১