সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সারাদেশে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি

আকাশবার্তা ডেস্ক : 

খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে সোমবার (২২ নভেম্বর) সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে দিনব্যাপী গণঅনশন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকার কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে ও দেশের মহানগরগুলোতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি না হলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এইবার খালেদার মুক্তি কিংবা তাকে বিদেশে পাঠানোর অনুমতি না দেয়া পর্যন্ত ঘরে ফিরব না।’

এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে অনশনে বসেন বিএনপির নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930