শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বছরে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের আশা মোমেনের

আকাশবার্তা ডেস্ক : 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ এক বছরের মধ্যে ইউএনএইচসিআর-এর সহযোগিতায় এক বছরের মধ্যে ১ লাখ রোহিঙ্গাকে জনাকীর্ণ কক্সবাজার ক্যাম্প থেকে ভাসানচরে স্বেচ্ছায় স্থানান্তরের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে।

শনিবার (২০ নভেম্বর) গোপালগঞ্জে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রায় ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করেছি। আমরা এই মাসে তাদের (দ্বীপে) স্থানান্তর পুনরায় শুরু করবো।’

ভাসানচর দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর সম্পূর্ণ স্বেচ্ছায় হবে বলেও পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর মিয়ানমারের ওপর চাপ বাড়বে বলে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, মিয়ানমার ধীরে ধীরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ায় মিয়ানমারের ওপর চাপ বাড়বে।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিলেট আওয়ামী লীগ নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এম জাকির হোসেনসহ অন্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। সূত্র : বাসস

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০