রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

‘জানুয়ারির মধ্যে ডাবল ডোজ পাবে সাড়ে ৭ কোটি মানুষ’

আকাশবার্তা ডেস্ক : 

দেশে মোট ১৩ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে এক কোটি মানুষ দেশের বাইরে রয়েছে। ১২ কোটি মানুষ টিকার আওতায় নিয়ে আসা হবে। জানুয়ারি মাসের মধ্যে সাড়ে ৭ কোটি মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হবে। বাকি সাড়ে ৩ কোটি মানুষকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৯ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে আরও ৬ কোটি ডোজ টিকা দেওয়া হবে। মোট ১৫ কোটি ডোজ টিকা দেওয়া হলে দেশের সাড়ে ৭ কোটি মানুষ করোনার দুই ডোজ করে টিকা পেয়ে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন দেওয়ার কারণে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। যার ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, খেলাধুলা সচল হয়েছে। দেশে-বিদেশে যাওয়া আসা শুরু হয়েছে। টিকা দেওয়ার কারণে মানুষ আর করোনা নিয়ে আগের মতো ভয় পান না। তবে করোনাকে অবহেলা করা যাবে না। করোনা এখনো চলে যায়নি। সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ। ফুটবল লিগে মোট ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় পল্লী মঙ্গল সমিতি ৩-০ গোলে হরিরামপুর সাকুচিয়া ক্লাবকে পরাজিত করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১