সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ইউপি নির্বাচন : ৫ম ধাপের ভোট ৫ জানুয়ারি

আকাশবার্তা ডেস্ক :

ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।

৯০-তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার শনিবার ২৭ নভেম্বর নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, ৭০৭ ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১০০০ ইউপিতে ভোট হবে। এছাড়া চতুর্থ ধাপে ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31