সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর’

আকাশবার্তা ডেস্ক :

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হাফ ভাড়া দিতে রাজি হয়েছেন বাস মালিকরা। আগামী ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে। তবে এটি শুধু ঢাকার মধ্যে কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘাষণা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, ‘ শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার বিষয়টি নিয়ে আমরা বসে নেই। আমরা দফায় দফায় সভা করেছি। গতকাল ঢাকার ১২০টি পরিবহন মালিক, পাঁচটি শ্রমিক সংগঠন ও ফেডারেশনের নেতাদের নিয়ে বৈঠক করেছি। ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে।

সকল পরিবহনের মালিক ও শ্রমিকদের এ সিদ্ধান্ত কার্যকর করারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এরপর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

গেলো বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী মৃত্যু হয়। এরপর সোমবার রাত ১০টার দিকে ডিআইটি রোড পূর্ব রামপুরা লাজ ফার্মার সামনে গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় একরামুন্নেসা স্কুল শিক্ষার্থী মারা যান। এরপর থেকেই সেই আন্দোলন আরও গতি পায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930