শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতির দায়িত্ব গ্রহণ

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী হোসেনকে (দৈনিক আমার সংবাদ, মাইটিভি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সভাপতির দায়িত্বভার হস্তান্তর করেন, ভারপ্রাপ্ত সভাপতি অহিদ মিয়া।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুল কুদ্দুস, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, প্রেসক্লাবের উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার কামালুর রহিম সমর, ঢাকাস্থ বৃহত্তম নোয়াখালী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ, চন্দ্রগঞ্জ স্টেশন কেন্দ্রীয় আমিনিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মো. আলতাফ হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, ক্রীড়া, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক জামসেদ হিমেল, প্রচার সম্পাদক সাহাদাত হোসেন দিপু, কার্যনির্বাহী সদস্য আব্দুর নূর ও রাকেব হোসেন আপ্র, অন্যান্য সাধারণ সদস্য মনির হোসাইন, জাহিদুর রহিম, মো. মহসিন, মামুনুর রশিদ, ইমরান হোসেন।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে অভিযুক্ত হয়ে সভাপতি পদসহ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্যপদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত হন আবুল কালাম আজাদ। গত ২০ জুন কার্যকরী পরিষদ কর্তৃক প্রেরিত চূড়ান্ত নোটিশের মাধ্যমে তাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত কার্যকর হয়। এতে সভাপতি পদ শূণ্য হলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন, সহ-সভাপতি অহিদ মিয়া।

গত ৩ জুলাই কার্যকরী পরিষদের সভায় সভাপতি পদে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেয় প্রেসক্লাব। নির্বাচন অনুষ্ঠানের জন্য দৈনিক মুক্ত বাঙালি পত্রিকার সম্পাদক কামালুর রহিম সমরকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়। প্রেসক্লাব কর্তৃক রিটার্নিং অফিসারের ক্ষমতা পেয়ে ৪ জুলাই সভাপতি পদে নির্বাচনী তফসিল ঘোষণা করেন তিনি। পরে উক্ত পদে আলী হোসেনসহ ৪জন মনোনয়নপত্র গ্রহণ করেন। ৭ জুলাই আলী হোসেন ছাড়া অন্যান্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। পরে ৮ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত তারিখে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় একমাত্র প্রার্থী মোহাম্মদ আলী হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১