শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এতে ১৩৩৬ ভোটের মধ্যে ৯৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিসাইডিং অফিসার মো. আবু তালেব।

এতে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আলমগীর হোসেন (প্রথম-৫৫১ ভোট), আব্দুল খালেক (দ্বিতীয়-৪৪৪ ভোট), মো. ইব্রাহীম (তৃতীয়-৪০৬ ভোট), মিজানুর রহমান মিলু (৪র্থ-৩৩৯ ভোট) ও সংরক্ষিত মহিলা সদস্য শাহীন আক্তার (১ম-৪৪৯ ভোট)।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাধারণ সদস্য পদে ৭জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করেন। চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুল হান্নান ও এসআই মো. শফিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নির্বাচনে শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। এসময় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮