সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অবশেষে জাতিসংঘের সামনে অস্ত্রধারী সেই ব্যক্তির আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘের সদর দপ্তরের সামনে সেই অস্ত্রধারী অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে কোন রকম অঘটন ছাড়াই স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পুলিশের আহবানে আত্মসমর্পণ করে ৬০ বছর বয়সী ওই ব্যক্তি। নিউ ইয়র্ক পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়েছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

এর আগে অস্ত্রধারী ওই ব্যক্তি জাতিসংঘের সদর দপ্তরের সামনে অবস্থান করেন। সতর্কতার অংশ হিসেবে সদর দপ্তরের চারপাশের রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন। সদর দপ্তরের বাইরে অস্ত্র হাতে এক ব্যক্তিকে ঘুরতে দেখা যাওয়ার পরপরই দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন জাতিসংঘের সদর দপ্তর।

জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, জাতিসংঘের সদর দপ্তর বন্ধ রাখা হয়েছে। সেখানে পুলিশের কার্যক্রম চলছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ওই পথে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। তবে কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম চালু আছে।

পুলিশের তদন্তের কারণে জনগণকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় ঢুকতে নিষেধ করা হচ্ছে বলে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ টুইটারে বলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31