শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

গণিপুর ওয়ার্ডে মেম্বার পদে জনপ্রিয় প্রার্থী মনির হোসেন

আকাশবার্তা ডেস্ক :

চতুর্থ ধাপে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৯নং গণিপুর ওয়ার্ডে মেম্বার পদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন মো. মনির হোসেন। স্থানীয়রা জানান, ভদ্রতা নম্রতায় এবং পরোপকারী হিসেবে মো. মনির হোসেন একজন যোগ্য প্রার্থী। তিনি একই ওয়ার্ডের পূর্ব রাজাপুর গ্রামের বরন্দাজ বাড়ির মৃত ইসমাইল হোসেনের তৃতীয় সন্তান।

সূত্রে জানা যায়, আসছে ২৬ ডিসেম্বর (রবিবার) সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে আলোচিত চন্দ্রগঞ্জ ইউনিয়নের নির্বাচন। এখানে গণিপুর, পূর্ব রাজাপুর, ছোট রশিদপুর ও রামচন্দ্রপুরসহ ৪টি গ্রাম নিয়ে ৯নং ওয়ার্ড গঠিত। ভোটার সংখ্যা নারী-পুরুষ মিলে ৪০৪৬ জন। নির্বাচনে সর্বমোট ৮জন প্রতিদ্বন্দ্বীতা করছেন এখানে। এই ওয়ার্ডে সর্বাধিক প্রার্থী থাকায় আলোচনার ঝড় বইছে পুরো ইউনিয়নজুড়ে।

মেম্বার প্রার্থী মো. মনির হোসেন জানিয়েছেন, এলাকার মুরুব্বী ও তরুণ প্রজন্মের ভোটারদের আগ্রহের কারণে তিনি এবার প্রার্থী হয়েছেন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। ভোটাররাও তাকে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। মনির হোসেন বলেন, আমি নির্বাচিত হলে অত্র ওয়ার্ডে চুরি-ডাকাতি রোধসহ গ্রামীণ রাস্তা-ঘাটের উন্নয়নে ভূমিকা রাখবো। এসময় তিনি আসন্ন নির্বাচনে টিউবওয়েল প্রতীকে সিল দিয়ে তাকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি অনুরোধ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০