সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

আকাশবার্তা ডেস্ক :

‘বৃক্ষরোপন করে যে, সম্পদশালী হয় সে’ এ স্লোগানে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রায় ২ হাজার গ্রাহকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী অঞ্চলের হেড অব জোন মো. রুকন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং ব্যাংকের সহস্রাধিক নারী-পুরুষ গ্রাহক।

বক্তারা বৃক্ষরোপনসহ সামাজিক কর্মকান্ডে ইসলামী ব্যাংকের অংশগ্রহণ ও উদ্যোগকে স্বাগত জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31