মঙ্গলবার ৫ই মে, ২০২৬ ইং ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

‘ওমিক্রন’ আক্রান্ত ক্রিকেটারদের হাসপাতালে ভর্তি

স্পোর্টস ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ৩ নারী ক্রিকেটারকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজন করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। আরেকজন আক্রান্ত ডেল্টায়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিন নারী ক্রিকেটারকে আজ (মঙ্গলবার) মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে এর মানে এই নয় যে, তাদের অবস্থা খুবই খারাপ।

তিনি আরও জানান, তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র তাদের অবজারভেশনে (নজরে) রাখার জন্য হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। কারণ বাসায় বা হোটেলে তো তাদের পর্যাপ্ত নজরদারি হবে না।

এর আগে, বিশ্বকাপ বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হন। ১১ ডিসেম্বর দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১