সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

বেসরকারিভাবে জয়ী আইভী

আকাশবার্তা ডেস্ক : প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সবকটি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট। সেই হিসেবে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আইভী।
রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার এ ফলাফল জানান।
নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর থেকেই উল্লাস চলছে আইভী শিবিরে। নগরীর পশ্চিম দেওভোগে নিজ বাড়ির সামনে আইভী তার এই বিজয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জবাসীকে। এই জয়কে তিনি উৎসর্গ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনাকে ফোন করে তিনি জয়ের অনুভূতি জানিয়েছেন। তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতাও জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।
এবারের নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে আইভী দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হলেন। এর আগে ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জে প্রথম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও জয়ী হয়েছিলেন আইভী। সেবার তিনি পরাজিত করেছিলেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও বর্তমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে।
এবার দলীয় প্রতীকে অনুষ্ঠিত প্রথম নাসিক নির্বাচনেও মেয়র নির্বাচিত হলেন আইভী।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট শেষে বিকাল ৫টা থেকে শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে শুরু হয় ভোট গণনা ও ফলাফল ঘোষণা কার্যক্রম।
উল্লেখ্য, ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন ও নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন। নির্বাচনে ৬৩ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31