শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
২০২১ সালের শেষ সূর্যাস্ত।

বিদায়-২০২১ স্বাগত-২০২২

আকাশবার্তা ডেস্ক :

আজকের সকালটা নতুন বছরের। নতুন সূর্য উঁকি দিয়েছে পুরাতনের গ্লানি ভুলে। হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে গেলো আরও একটি বছর। বিদায় নিয়েছে ২০২১। স্বাগত-২০২২। ৩৬৫ দিনের এই হিসাব-নিকাশ চলবে অনন্তকাল। শুভ নববর্ষ।

কথায় বলে, ‘যায় দিন ভালো; আসে দিন মন্দ’। যেদিন গেছে; তা হোক সফলতার কিংবা ব্যর্থতার। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো আলোকিত হবে নির্ভুলভাবে। অনেক উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় জমা হলো ২০২১ সাল। বিগত সময়ের সব দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি ভুলে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও বরণ করে নিচ্ছে ২০২২ সালকে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, মুজিবশতবর্ষ উদযাপন, করোনা মহামারিসহ নানা কারণে আলোচিত-সমালোচিত ২০২১ বিদায় নিচ্ছে। পাশাপাশি পদ্মা সেতু, মেট্রো রেলের মতো প্রকল্প চালু হওয়াসহ নানা কারণে ২০২২ সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। নতুন বছরে অগ্রগতির পথে সব জটিলতা দূর হবে— এটাই সবার প্রত্যাশা।

মহামারির ধাক্কা সামলে নিয়ে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাক। রাজনৈতিক যোগ-বিয়োগ, ধর্মীয় সম্প্রীতি-সহিংসতা, আন্তর্জাতিক শুভ-মন্দ দৃষ্টি বারবার হোঁচট খেলেও আবারো উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিপদসংকুল পথেই দীপ্ত পায়ে হেঁটেছে। সংস্কৃতির ওপর থাবা আসলেও থমকে যায়নি দেশ। বিদায়ী বছরের পূর্ব মুহূর্তে চলে সালতামামির আয়োজন। হিসেব-নিকেশ, চুলচেরা বিশ্লেষণ চলে মাসজুড়ে। যা কিছু ঘটেছে, তা আমাদের চোখের সামনেই। চোখ বুজলেই তা দেখতে পাই।

তবুও স্মরণ করিয়ে দেয়া, একটু আলোড়িত করা। কবির ভাষায়, ‘রূপ রস ও গন্ধময়,/পৃথিবী হতে বিদায় লয়,/পুরাতন বর্ষ শেষ হয়।’ পুরাতনকে হাসি মুখেই বিদায় দিতে প্রস্তুত দেশ। প্রস্তুত শেষ রজনী উদযাপনে। স্বাগত জানাব নতুন সূর্যকে।

বাংলার সর্বস্তরের মানুষের জন্য শুভময় সফলতম বছর আসুক— এ প্রার্থনা করবে সব ধর্মের মানুষ। সব শেষেও বলতে হয়, ‘মুকুলিত সব আশা,/স্নেহ, প্রেম, ভালোবাসা,/জীবনে চির স্মৃতি হয়ে রয়।…পুরাতন বর্ষ বিদায় লয়।/নববর্ষের আগমন হয়।’ সব আশা-স্নেহ-ভালোবাসা স্মৃতি হয়ে থাকুক। আগামী আসুক পুষ্পশোভিত হয়ে। প্রজ্বলিত সূর্যের আলোকচ্ছটায় আলোকিত হোক বিশ্ব। বিশ্বের যাবতীয় মানুষের কল্যাণ হোক। বাংলাদেশ উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যাক। বিদায়-২০২১, স্বাগত-২০২২।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০