রবিবার ৮ই মার্চ, ২০২৬ ইং ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বছরের শুরুতেই বাংলাদেশিকে হত্যা করলো ভারতীয়রা

আকাশবার্তা ডেস্ক : 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয়দের ছোড়া গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম লোকেশ রায় (৩৬)। তিনি কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে।

শনিবার (১ জানুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে বিজিবি’র সহযোগিতায় কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের পাশে সাদা পাথর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এর আগে শুক্রবার দুপুরে একই এলাকার শৈলেন চন্দ্র নামের আরেক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে ফেরত আসেন। তাকে সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে শৈলেন ও লোকেশ কালাইরাগ সাদা পাথর সীমান্তে ভারতের অংশে চলে গিয়েছিলেন। পরে ওই এলাকার ভারতীয় নাগরিকরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন।

এসময় শৈলেনের গায়ে কয়েকটি ছররা গুলি লাগে। পরে তিনি আহত অবস্থায় বাংলাদেশের ভেতরে চলে এলেও লোকেশ রায় বাড়িতে ফেরেননি।

বিকেল সোয়া পাঁচটার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের কালাইরাগ ১২৫১ নম্বর পিলারের পাশে লোকেশের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পায় থানা পুলিশ। পরে বিজিবির সহায়তায় লোকেশের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম আমার সংবাদকে বলেন, নিহত ব্যক্তির কোমরের নিচে ও যৌনাঙ্গে গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১